জেলের দেয়াল ভেঙে পালায় আবরার হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া জেমি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
৬:৫৬ পূর্বাহ্ণ
181 ভিউ

জেলের দেয়াল ভেঙে পালায় আবরার হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া জেমি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৬ 181 ভিউ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুনতাসির আল জেমি কারাগার থেকে পালানোর ঘটনায় বিবৃতি দিয়েছে কারা অধিদপ্তর। সেখানে বলা হয়, ৮৭ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দিসহ ২০২ জন গত ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে জেমিও ছিল। এ ঘটনায় ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার রাতে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুক পোস্টে জেমির পালানোর বিষয়টি সামনে আনেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরার হত্যায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জেমি গত ৬ আগস্ট কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। ইতোমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দিসহ ৫১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেমিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ওই মামলায় দণ্ডিত ২২ জনের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে আছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত