জুলাই জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ শুরু – বর্ণমালা টেলিভিশন

জুলাই জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:৫৩ 140 ভিউ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং তার প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে। শনিবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তার পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। তিনি এ সময় শহীদ ওয়াসিম আকরাম ও জুলাইয়ের সকল শহীদদের জন্য দোয়া এবং মোনাজাতে অংশ নেন ও শহীদের মা-বাবার সাথে একান্তে সময় কাটান। ওয়াসিমের পরিবার উপদেষ্টার কাছে ওয়াসিমের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন হস্তান্তর করেন। এ সময়ে উপদেষ্টা ফারুকীর সাথে জুলাই যাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরার জন্যই এই উদ্যোগ। এই কার্যক্রমের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যে স্মারক ও শূন্যতা সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। এই কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রোববার শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন। জুলাই স্মৃতি জাদুঘরের জন্য সারাদেশ থেকে এই স্মারক সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করবে জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম। বাংলাদেশের সকল প্রান্ত থেকে জুলাইয়ের স্মৃতি সংগ্রহের জন্য জুলাই আন্দোলনের ছবি, ভিডিও এবং আন্দোলনের নানা উপকরণ, চিঠি ইত্যাদি জুলাই স্মৃতি জাদুঘরে জমাদানের অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞাপনও নির্মাণাধীন যা অতি শীঘ্রই সম্প্রচার করা হবে। অপর এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান শাখার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই অভ্যুত্থানের আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক