জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ February, ২০২৫ | ৪:৫৩ 175 ভিউ
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার জন্য মার্কিন তহবিল বন্ধের হুমকি দিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া আসন্ন জি২০ বৈঠকেও অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লিখেছেন, দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। তারা ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং জি২০ কে সংহতি, সমতা ও স্থায়িত্বের প্রচারে ব্যবহার করছে। এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওর মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি ইচ্ছাকৃত জমি অধিগ্রহণ নয়। দক্ষিণ আফ্রিকার নতুন আইন যুক্তরাষ্ট্রের ইমিনেন্ট ডোমেইন আইনের অনুরূপ। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটি ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত জি২০ সভাপতি থাকবে। গত রবিবার সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকা সরকার জমি দখল এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অন্যায় আচরণ করছে। এই বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য মার্কিন তহবিল বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেননি তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকার কোনও ব্যক্তিগত জমি দখল করেনি। তাদের লক্ষ্য হলো জনসাধারণের জন্য ভূমির সমান প্রবেশাধিকার নিশ্চিত করা। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। উপনিবেশ ও বর্ণবাদী শাসনের সময় কৃষ্ণাঙ্গদের নিজ ভূমি থেকে বঞ্চিত হয়েছিল। বর্তমানে, শ্বেতাঙ্গদের হাতে দেশের মোট কৃষিজমির প্রায় ৭৫ শতাংশ রয়েছে। বিপরীতে, দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গরা মাত্র চার শতাংশ কৃষিজমির মালিক। এই বৈষম্য দূর করতে প্রেসিডেন্ট রামাফোসা সম্প্রতি একটি আইন স্বাক্ষর করেছেন, যা জনস্বার্থে সরকারকে ভূমি অধিগ্রহণের অনুমতি দেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন