জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? – বর্ণমালা টেলিভিশন

জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৮:২০ 75 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির উদ্যোগে সম্মত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজা সিটি দখলের অভিযান স্থগিত করেছে। তবে সেনারা এখনো প্রতিরক্ষামূলক অবস্থানে আছে এবং ফিলিস্তিনিদের সতর্ক করে বলেছে, গাজা সিটি এখনো অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, তাই সেখানে ফেরত যাওয়া যাবে না। শনিবার (৪ অক্টোবর) রাজনৈতিক পর্যায় থেকে আসা নির্দেশে বলা হয়, আইডিএফ কেবল ন্যূনতম সামরিক তৎপরতা চালাবে। যেমন সেনাদের ওপর হুমকি এলে পাল্টা হামলা চালাবে। গাজা সিটি ঘিরে রাখা হলেও সেনারা সামনে এগোবে না, আবার পিছুও হটবে না। এ জন্য অতিরিক্ত ড্রোন মোতায়েন করা হয়েছে। এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের রাতভর বৈঠকের পর। আলোচনার অংশ হিসেবে মিশরের কায়রো বা লোহিত সাগর উপকূলীয় শহর শার্ম আল শেখে রোববার থেকেই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বৈঠক শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এ লক্ষ্যে অঞ্চলে যাচ্ছেন। ইসরায়েরের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যদিও হামাসের প্রতিক্রিয়াকে ‘মূলত নেতিবাচক’ বলেছেন, তবু ট্রাম্পের উদ্যোগে সাড়া দেওয়া ছাড়া তার সামনে বিকল্প ছিল না বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। এদিকে, হামাসের সিভিল ডিফেন্স সংস্থা দাবি করেছে, গাজা সিটি ও আশপাশে ইসরায়েলি বিমান ও কামানের হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং তুফাহ এলাকায় চারজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন শিশুও নিহত হয়েছে। তবে এসব সংখ্যার স্বাধীন যাচাই সম্ভব হয়নি, কিংবা হামলাগুলো ট্রাম্পের ঘোষণার আগে নাকি পরে হয়েছে তা-ও স্পষ্ট নয়। শনিবার সকালে আইডিএফ আবারও সতর্ক করেছে—গাজার বাসিন্দারা যেন কোনো অংশেই সেনাদের কাছাকাছি না যায় কিংবা গাজা সিটিতে ফিরে না আসে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল