জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না – বর্ণমালা টেলিভিশন

জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৩ 112 ভিউ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ জমা দিয়েছেন তারা। তিনি বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনো তা প্রকাশ করেনি। আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। তিনি আরও বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসির ক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি। একইসঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ইসি ব্যত্যয় ঘটালে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ মাধ্যমে আইনানুগভাবে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া যাবে- সেই বিধান আনা দরকার। ইসি ইতোমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে বলে জানান সাইফুল হক। তিনি বলেন, আমরা জানতে পেরেছি- ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছেন। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ-আলোচনা করে অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন