জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ মে, ২০২৫
১০:৪৭ পূর্বাহ্ণ
182 ভিউ

জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৪৭ 182 ভিউ
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন, তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতার দায়িত্ব নেবেন, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল হক বলেন, বিএনপি জনগণের ওপর পরিপূর্ণভাবে আস্থাশীল। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আমাদের সকল কর্মসূচি পরিচালনা করতে চাই। আমাদের পথচলা সাধারণ মানুষকে নিয়েই। আগামীর স্বপ্নের বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এ সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন এবং তা ব্যবহার করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন। ইতোমধ্যেই তাদের দুর্নীতির চিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে। জনগণ এ ধরনের দুর্নীতিবাজদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুত তাদের পদত্যাগ দাবি করছি। নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমরা এ অন্তবর্তীকালীন সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। তারা সংস্কার ও বিচার ইস্যুতে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে, কিন্তু জনগণের দৃষ্টিতে তা কোনো কাজেই আসেনি। যদি তারা নিজেদের স্বার্থে অহেতুক নির্বাচন বিলম্বিত করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাসেও এই সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিয়ে নিজেরাই বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এই ধরনের বিতর্ক চাই না। আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। জনগণই ঠিক করবে কীভাবে দেশ চলবে এবং কে স্বৈরাচারের দোসর, তা বিচার করবে। তরুণদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন কোটি তরুণ ভোটার রয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের কারণে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ৫ আগস্টের পর যারা নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন, তাদের চিন্তাভাবনা ও স্বপ্নকে আমরা সম্মান করি। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলছি, আমরাও সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সভাটি সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান। সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম. কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, শাহ আলম, মাহবুব আলম মন্টু, আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, জাহাঙ্গীর মোল্লা, শফিকুল ইসলাম শাহিন, রেজাউর রহমান ফাহিম, মো. নজরুল ইসলাম, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন আব্দুল, আশরাফুজ্জামান জাহান, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, সালাম সরকার, মনিরুল আলম রাহিমী, আবুল কালাম আজাদ, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, সাজ্জাদ হোসেন মোল্লা, ফারুক হোসেন ভূঁইয়া, নাসির উদ্দিন, মো. আলী, নুরুল হুদা ভূঁইয়া নূরু, রফিকুল ইসলাম খান, এ এস এম খালেদ, এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান, হান্নানুর রহমান ভূঁইয়া, তাসলিমা রিতা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেমন যুবদল, মহিলা দল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, ও তাতীদল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী