ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী জালিম শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ মার্চ, ২০২৫
১১:২৬ পূর্বাহ্ণ
148 ভিউ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী জালিম শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:২৬ 148 ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো ১৬ বছরে যা পারেনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী জালিম শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেশকে আর কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দিতে চাই না। ফ্যাসিবাদ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা তাকওয়ার নীতি অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন পেশাজীবী ও সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এ সব কথা বলেন। জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মুহা. মুবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম মেম্বার সাবেক জেলা আমির অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ইসলামী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন ও গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল ইসলাম তপু প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা এটিএম মাসুম ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, সিয়াম একটি অতিগুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসিতে বলা হয়েছে- আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেব। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাব। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সঙ্গে রোজা রাখতে আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন। রমজান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তিনি বলেন, আমরা তাকওয়ার নীতি অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ