ছাত্রদলের লোকজন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে : গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ – বর্ণমালা টেলিভিশন

ছাত্রদলের লোকজন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে : গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৩ 152 ভিউ
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, মঙ্গলবার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (খুবি) দেখেছি ছাত্রদলের লোকজন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে (ছাত্রদল) বলব, বিগত ১৫ বছর ক্যাম্পাসগুলোতে আপনাদের দলের কার্যক্রম চালাতে পারেন নাই শুধু ছাত্রলীগের জন্য। আপনারাও ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হলে এ দেশের ছাত্রসমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জে জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পুরানথানা এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু হানিফ আরও বলেন, ছয় মাস পার হলেও গণহত্যায় যারা জড়িত ছিল তাদের দৃশ্যমান কোনো বিচার দেখছি না। আওয়ামী লীগের ১৫ বছরে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই দলটির নাম জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহসচিবের বাড়ি কিশোরগঞ্জে। সেই নেতার ইতোমধ্যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারকে বলবো, দ্রুত আওয়ামী লীগের দোশর ও গণহত্যায় জড়িত এই নেতাকে আটক করা হোক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশে যে লুটপাট, দখলদারি, চাঁদাবাজি করেছিল সেই জায়গায় একটি দলের আবির্ভাব হয়েছে। তারা নব্য ফ্যাসিবাদ রুপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। আপনারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছেন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবেন না। চাঁদাবাজি, দখলদারি এখনও চলছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। আমরা জেনেছি, কিশোরগঞ্জের পুলেরঘাট যেই চিনিকল ছিল সেই চিনিকলের বিভিন্ন মেশিনারীজ বিক্রি করার জন্য একটি অসাধু চক্র তৎপরতা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, আওয়ামী লীগ কিন্ত্র সেই একই কায়দায় দেশে ফ্যাসিবাদ ব্যবস্থা চালু করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। এদেশের মানুষ সচেতন তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার। তিনি বলেন, আপনারা দেখেছেন মঙ্গলবার জুলাই গণহত্যায় জড়িত কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়েছিলো। তাদের চেহারা দেখে মনে হয়েছে, কারাগারে তাদেরকে জামাই আদরে রাখা হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে দেখেছি, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আদালতে তোলার সময় কাউকে হুইলচেয়ার, কাউকে পুলিশের কাঁধে ভর করে আদালতে আনা হতো। অথচ আওয়ামী লীগের নেতাদের জামাই আদরে আদালতে তোলা হয়। বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই সরকারের কাছে আমাদের আহবান দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যু কি স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যা সেটা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের আহবান জানাই। বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মোখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল, যুগ্ম আহবায়ক অভি চৌধুরী, সদর উপজেলার  সদস্য সচিব আল মাহমুদ মোস্তফা, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রমজান মিয়া, ছাত্র নেতা পায়েল চৌধুরী, রিপন রাজ প্রমুখ। সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ