চুয়াডাঙ্গায় সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫ – বর্ণমালা টেলিভিশন

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৯:৫৭ 131 ভিউ
চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের চার যাত্রী। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের নিকটবর্তী বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—সদর উপজেলার হিজলগাড়ি গ্রামের মৃত ইরাদ শেখের মেয়ে হোটেল কর্মচারী মাছুরা খাতুন (৫০), চুয়াডাঙ্গা জেলা শহরের মুসলিমপাড়ার মৃত রহম আলী মুন্সীর ছেলে কাপড় ব্যবসায়ী আবু তালেব মুন্সী (৬৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (২৪)। আহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শামসুল হক গাজীর ছেলে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কোয়ালিটি কন্টোল অফিসার দেলোয়ার গাজী, দামুড়হুদার ছোটদুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে পিএসপি পাইপ কোম্পানির কর্মচারী মামুন হোসেন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সারব্যবসায়ী ফাহাদ আহমেদ (২৩), ফাহাদের স্ত্রী প্রিয়া খাতুন (২০) ও তার ছয় মাসের শিশু সন্তান সাইম। প্রত্যক্ষদর্শী রাকিব নামের এক যুবক জানান, রাস্তায় গাছের ডাল পড়ে থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ইজিবাইকটি বন বিভাগের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহমুখী তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মাসুরা খাতুন ও আবু তালেব মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকচালকসহ বাকি যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকচালক আরিফুল ইসলাম মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার