চীনে পেশাদার যোগাযোগ এবং জরুরি শিল্প প্রদর্শনী – বর্ণমালা টেলিভিশন

চীনে পেশাদার যোগাযোগ এবং জরুরি শিল্প প্রদর্শনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০৪ 129 ভিউ
উদ্ভাবন, পুনর্গঠন, এবং নতুন মানের সুযোগ, এই প্রতিপাদ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ ছোয়ানঝো প্রফেশনাল কমিউনিকেশনস এন্ড ইমার্জেন্সি ইন্ডাস্ট্রি এক্সপো। তিনদিন ব্যাপী এক্সপোটি ফুজিয়ান প্রদেশের নান'আন শহরের চেংগং আন্তর্জাতিক কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এক্সপোটি যৌথভাবে আয়োজন করে পাবলিক সেফটি কমিউনিকেশনস কমিটি, চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনস, চায়না অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাসোসিয়েশন, নান'আন ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ফুজিয়ান ইমার্জেন্সি ইকুইপমেন্ট চেম্বার অফ কমার্স সহ অন্যান্য সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছোয়ানঝো মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের ডেপুটি মেয়র হুয়াং ওয়েনজি, সিপিসি নান'আন মিউনিসিপ্যাল কমিটির সেক্রেটারি ঝাং গুইসেন, নান'আন মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের মেয়র ওয়াং লিয়ানজান, চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনসের পাবলিক সিকিউরিটি কমিউনিকেশনস কমিটির ডেপুটি ডিরেক্টর উ ঝিকিয়াং সহ আরো অনেকে। ১০,০০০ বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে বিস্তৃত প্রদর্শনীতে ৪০০ টিরও বেশি চীনা কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। এই শিল্প প্রদর্শনীটি যোগাযোগ এবং জরুরি শিল্পের উচ্চ-স্তরের ব্র্যান্ডগুলিকে একত্রিত করে, বিশেষ যোগাযোগ, নিরাপত্তা, জরুরি এবং অন্যান্য ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ইরান, জর্ডান, মিশর, পাকিস্তান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ সহ বিশ্বের ২২টি দেশের প্রায় ১০০ জন আন্তর্জাতিক ক্রেতা এই এক্সপোতে অংশ নিয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা