‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’ – বর্ণমালা টেলিভিশন

‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:০৫ 74 ভিউ
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা চায় ইরানি জাতিকে চাপের মাধ্যমে নতজানু করতে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না। সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘জাতীয় ফায়ার ফাইটার্স দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানকে মাথা নিচু করাতে চেয়েছে, তবে এটি কেবল তাদের কল্পনা, যা বাস্তবে পরিণত হবে না। তিনি বলেন, ‘আমার প্রশাসন দেশের গৌরব ও সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমরা জনগণের সেবা এবং সমস্যা সমাধানে আমাদের সবটুকু দিয়ে কাজ করব।’ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয় দেশ ও ওয়াশিংটন প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা নিজেদের মানবাধিকার রক্ষাকারী দাবি করলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘এই মানবাধিকার, জাতিসংঘ কিংবা ইউনেসকো—সবই মিথ্যা। কারণ নিরীহ মানুষ তাদের চোখের সামনে খুন হচ্ছে, আর ইসরায়েল যেকোনো দেশেই হামলা চালাতে পারছে কোনো জবাবদিহি ছাড়াই।’ শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের শত্রুতা মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সূত্র: মেহের নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে