চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৭:২৬ অপরাহ্ণ
162 ভিউ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৬ 162 ভিউ
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন হত্যায় সরাসরি অংশ নেয়। তারা জানান, অটোরিকশা ছিনিয়ে নিতেই পলাশকে হত্যা করা হয়। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার জনি, তানোর উপজেলার কলমা এলাকার রকি, একই উপজেলার তালন্দ এলাকার জুয়েল এবং নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি দুজনকে গ্রেফতার করা হয় ছিনিয়ে নেওয়া অটোরিকশার মালামাল ক্রয় করার জন্য। পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খণ্ডাংশ উদ্ধার করা হয় এবং ছিনতাই করা অটোরিকশার মালামাল ক্রয় করার দায়ে জুয়েল ও সানোয়ারকে গ্রেফতার করা হয়। অটোরিকশা ছিনিয়ে নিতেই পলাশকে হত্যা করা হয় বলে জানান পুলিশ সুপার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!