চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুলাই, ২০২৫
৯:১২ পূর্বাহ্ণ
223 ভিউ

চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ৯:১২ 223 ভিউ
চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। এতে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত রাখবে। তিনটি মহড়ার মধ্যে—‘টাইগার লাইটনিং’ এবং ‘টাইগার শার্ক’ মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে হবে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দু দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে। যা অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চতুর্থবারের মতো এ মহড়ায় অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-টু ওয়ান ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এ উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!