গ্রেফতার বাণিজ্য আর থানায় ঘুস বাণিজ্য সিন্ডিকেট কাণ্ডে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজড – বর্ণমালা টেলিভিশন

গ্রেফতার বাণিজ্য আর থানায় ঘুস বাণিজ্য সিন্ডিকেট কাণ্ডে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৩২ 117 ভিউ
গ্রেফতার বাণিজ্য আর থানায় ঘুস বাণিজ্য সিন্ডিকেট কাণ্ডে মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. নাজমুল হাসান। মঙ্গলবার (৪ মার্চ) দৈনিক যুগান্তরে ছয় মাসে কোটি টাকা ঘুস সিংগাইর থানার ওসির ঘুস বাণিজ্যের সিন্ডিকেট শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে ৪ মার্চ বিকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। উল্লেখ্য, মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে ছয় মাসে কোটি টাকা ঘুস বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তিনি পছন্দের উপপরিদর্শক (এসআই) দিয়ে থানায় গড়ে তুলেছেন সিন্ডিকেট বাহিনী। তাদের দিয়েই ৬ মাসে তিনি প্রায় কোটি টাকা গ্রেফতার বাণিজ্য করেছেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। পুলিশ সুপার কার্যালয় থেকে এ পর্যন্ত তাকে ৩ বার শোকজ করা হয়। অবশেষে তার ঘুস বাণিজ্যেের অপরাধে ক্লোজ করা হয়েছে। সিংগাইর থানায় নতুন ওসি হিসেবে জেলার দৌলতপুর থানার ওসি জে.ও.এম তৌফিক আজমকে সিংগাইর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের