গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর গুজবে পোশাক কারখানা ভাঙচুর যানবাহনে আগুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫
১০:১৩ পূর্বাহ্ণ
142 ভিউ

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর গুজবে পোশাক কারখানা ভাঙচুর যানবাহনে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:১৩ 142 ভিউ
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে কলহের জেরে রোববার রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত ওই শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। দশ বছর আগে লাবনীর সঙ্গে নান্দাইল থানার পাঁচরুখী এলাকার হৃদয় খান ওরফে মল্লিক মিয়ার বিয়ে হয়। তারা গাজীপুর শহরের হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে তাদের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানিয়েছেন নিহতের মা নাজমা বেগম। এদিকে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে-এমন অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। একপর্যায়ে তারা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রমিকরা গার্মেন্ট ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল এগারোটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের সব পোশাক কারখানায়। বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর-জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল সড়কের উভয় পাশে অর্ধশতাধিক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়। এদিকে এই নারী শ্রমিকের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের দাবি, রোববার একজন নারী শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই নারী শ্রমিক কারখানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাদের কাছে এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে। এদিকে বকেয়া পাওনাদি পরিশোধ, বন্ধ কারখানা চালু ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন ও এমপি সোয়েটারস লিমিটেড কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে