গাজায় ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল

গাজায় ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:৩৩ 99 ভিউ
ইসরায়েল উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। এতে ভূখন্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথ বন্ধ হয়ে গেছে। তবে গাজার দক্ষিণাঞ্চল দিয়ে এখনো ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যেই ভিডিওতে মুখোশধারী লোকজনকে ত্রাণবাহী ট্রাকের ওপর বসে থাকতে দেখা গেছে। স্থানীয় গোষ্ঠী নেতারা বলছেন, হামাস যাতে ত্রাণ চুরি করতে না পারে সেজন্য ট্রাকগুলো পাহারায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাক পাহারার ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পরই উত্তরের ক্রসিং বন্ধের কথা জানান ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড সাংবাদিকদের বলেন, দক্ষিণ দিক থেকে গাজায় ত্রাণ প্রবেশ অব্যাহত আছে। তবে উত্তর গাজায় কোনও ত্রাণ ঢুকছে কি না সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যেন ত্রাণ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে দুই দিনের মধ্যে সেনাবাহিনীকে একটি পরিকল্পনা দিতে বলা হয়েছে। তবে হামাস ত্রাণ দখলের অভিযোগ অস্বীকার করেছে। উত্তর গাজায় ক্রসিং বন্ধের পদক্ষেপে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়বে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়েছেন। ত্রাণ বন্ধ করে ইসরায়েল সহযোগিতা চুক্তির আওতায় মানুষের অধিকার রক্ষার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে- একটি ইইউ প্রতিবেদনের উল্লেখ করে এমন কথাই বরেছেন পেদ্রো সানচেজ। তবে ইসরায়েল বরাবরই গাজায় কোনও গণহত্যা চালানো বা যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা- সন্দেহ দেবপ্রিয়র পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত স্থগিত হয়ে যেতে পারে বিপিএল আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও