ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি – বর্ণমালা টেলিভিশন

ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৬ 121 ভিউ
দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ এলডিপি'র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু। তারা বলেছেন, বিগত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। ‘সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি’ বিনা কারণে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে রেখেছে বলে দাবি করেছে বাংলাদেশ এলডিপির নেতারা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সরকার ক্রাইসিসি ম্যানেজমেন্ট করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের অভ্যন্তরে এখনও ‘কথিত ছাত্রদের’ দুইজন উপদেষ্টা রয়েছেন, আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। কেন এই ইস্যুটি আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেলো না? বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্রগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে বিদেশী সংস্থার কাছে তুলে দেবার সরকারি পায়তাঁরা এখনও অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনও বিদেশি শক্তির কাছে মাথানত করে বন্দর তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান