কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক – বর্ণমালা টেলিভিশন

কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:০৩ 132 ভিউ
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় নদীতে নেমে ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় ডাকাতরা লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। পরে স্পিডবোট ফেলে ইটভাটায় আশ্রয় নেয়। স্থানীয়রা তাদের ঘিরে ফেলে পিটুনি দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ সময় ডাকাতদের ছোড়া বোমা ও গুলিতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার রাত সাড়ে ১১টায় নদীর ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। ডাকাতির ঘটনায় প্রথমে সাতজনকে আটক করে। পরে শনিবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও থেকে আরও একজনকে আটক করে গণধোলাই দিয়ে পালং থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। এ নিয়ে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে তিনজন মারা গেছেন। তারা আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পালং থানার পুলিশ। আটকদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জের মহেষপুরের সানাউল্লাহ গাজীর ছেলে রাকিব গাজী, একই জেলার কালিরচরের বাচ্চুর ছেলে রিপন, শরীয়তপুরের জাজিরার উপজেলার কুন্ডেরচরের মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের হারুন তালুকদারের ছেলে সজিব তালুকদার। এদের মধ্যে রিপন, সজিব ও অজ্ঞাতমানা একজন পিটুনিতে মারা গেছেন। ডাকাতদের ছোড়া গুলিতে আহতরা হলেন- শরীয়তপুরের পালং থানার ডোমসার মোল্লা কান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জয়নাল মিয়ার ছেলে বাল্কহেড শ্রমিক মাসুম মিয়া, একই জেলার নাজিরপুর উপজেলার কালিকাঠি এলাকার আনিস ফকিরের ছেলে বাল্কহেড শ্রমিক আল আমিন, একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ছাড়া আহত একজন অন্যত্র চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, রাতে ডাকাতরা মাদারীপুরের রাজারচরে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করেন। ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এলাকায় মসজিদে মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তেই শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের ছোড়া বোমা ও গুলিতে বেশ কয়েকজন আহত হন। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মুনতাসির খান বলেন, ডাকাতদের গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আট ডাকাতের মধ্যে তিন মারা গেছেন এবং বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি কাটা রাইফেল, একটি শর্টগান ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত