কাবার ইমামের সতর্ক বার্তা – বর্ণমালা টেলিভিশন
/ Uncategorized

কাবার ইমামের সতর্ক বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৩৭ 93 ভিউ
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী সম্প্রতি জুমার খুতবায় মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব এবং ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।" শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, “এমন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকেই জানুক, তারা কী শেয়ার করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।" তিনি বিশেষভাবে সতর্ক করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানি করা হচ্ছে, যা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর। প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে শায়খ ইয়াসির বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তিনি প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, "সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটি সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে, তবে, ভারসাম্য না রাখলে প্রযুক্তি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।" শায়খ ইয়াসির আদ-দাওসারী সময়ের সঙ্গে প্রযুক্তির সুফল ও অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমদের নিজেদের জীবন ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান। তথ্যসূত্র : সউদী গেজেট

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী