কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা – বর্ণমালা টেলিভিশন

কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ | ৫:২৮ 110 ভিউ
সৌদি আরবের রাজধানী রিয়াদে গত শনিবার সংঘটিত সাম্প্রতিক সময়ের ভয়াবহতম হামলার আগে সতর্কতাসংকেত কাজ করেনি। ঠিক কী কারণে এমনটা ঘটেছিল-তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত হন। আহত হয়েছিলেন তিন শতাধিক। এ অবস্থায় রিয়াদে বিমানবন্দরে চতুর্থ দফা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পাশাপাশি দেশটিতে হুথির সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। মঙ্গলবার তারা রাজধানী সানার একাংশ থেকে বেসামরিক নাগরিকদের সরার নির্দেশনা দিয়েছে। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিয়াদ বিমানবন্দরে চার দফা হামলার আগে জনসাধারণের জন্য সতর্কবার্তা জারি করা হয়নি। সতর্কবার্তা বন্ধ রাখার পেছনে কী কারণ ছিল, তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে, সৌদি আরবের মানুষের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতির ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা এর একটি কারণ হতে পারে। এ বিষয়ে সরকারঘনিষ্ঠ সৌদি বিশ্লেষক আলি শিহাবি বলেন, আগাম সতর্কবার্তা থাকুক বা না থাকুক, সৌদি আরবের সব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা কঠিন। দেশটির আয়তন অনেক বড়। তিনি বলেন, সৌদি আরবে রক্ষা করার মতো স্থাপনার সংখ্যা অনেক। রয়েছে বিমানবন্দর, তেলের পাইপলাইন ও জ্বালানি স্থাপনা। একই সময়ে সব স্থানে পর্যাপ্ত প্রতিরক্ষা নিশ্চিত করার মতো ব্যবস্থা নেই। সব লক্ষ্যবস্তু রক্ষার জন্য পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যাটারিও নেই। টানা তৃতীয় দিনেও অব্যাহত হামলা টানা তৃতীয় দিনেও সৌদিতে অব্যাহত ছিল হুথিদের হামলা। রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট। সোমবার রাতে রিয়াদের বাসিন্দারা কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর মঙ্গলবার পালটা হামলা চালিয়েছে সৌদি। হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনের একটি ব্রেকিং নিউজে বলা হয়েছে-সানার পশ্চিমে আল সাবাহর একটি তেল কোম্পানি সৌদির হামলার শিকার হয়েছে। এর আগে হুথিরা জানিয়েছিল, রিয়াদে তাদের লক্ষ্য ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেন সীমান্তের কাছে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটির দিকেও ড্রোন পাঠানো হয়েছে। অন্যদিকে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুথিরা রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার দাবি, তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সপ্তাহজুড়ে বন্ধ রিয়াদ বিমানবন্দর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। হামলার কারণে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। এতে সৌদি আরবের অর্থনীতি ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক হামলাগুলো কয়েক বছরের মধ্যে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলে অন্যতম বড় বিপর্যয় তৈরি করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির দাম বৃদ্ধির কারণে আগে থেকেই চাপে রয়েছে বিমান পরিবহণ খাত। নতুন হামলা পরিস্থিতি আরও জটিল করেছে। সশস্ত্র সংঘাতে বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্যবস্তু করা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার উড়োজাহাজগুলো রিয়াদের আকাশ এড়িয়ে চলছিল। তবে সৌদি আরবের পশ্চিম উপকূলের প্রধান বিমান পরিবহণকেন্দ জেদ্দায় উড়োজাহাজ অবতরণ করছিল। দেশটির আকাশসীমার ওপর দিয়েও কিছু উড়োজাহাজ চলাচল করেছে। বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, সৌদি আরবের সব বিমানবন্দর মিলিয়ে ফ্লাইট বাতিলের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশ। হামলা আতঙ্কে ‘বারবার প্রাসাদ বদলান সৌদি যুবরাজ’ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে কড়া নিরাপত্তাবেষ্টিত প্রাসাদে প্রাসাদে অবস্থান করছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসব প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বিশেষ বাংকারও রয়েছে। সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৪১ বছর বয়সি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘এমবিএস’ নামেও পরিচিত। গত মঙ্গলবার জাতীয় রক্তদান কর্মসূচির অংশ হিসাবে রক্ত দেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার চলাফেরার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজকে নিজস্ব নিরাপত্তা দলের পাহারায় এক সুরক্ষিত প্রাসাদ থেকে অন্য প্রাসাদে নেওয়া হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের