ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ October, ২০২৬
৫:৪২ am
82 ভিউ

আরও খবর

স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের

শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?

জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান

সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’

ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ October, ২০২৬ | ৫:৪২ 82 ভিউ
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৯শে অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে তিনি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ, রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিশোধের বদলে পুনর্মিলনের ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। সেন্টার ফর ইউএসএ-বাংলাদেশ রিলেশনস আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সশরীরে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মূল বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কায়কাউস আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টারের নির্বাহী পরিচালক রানা হাসান মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে “নির্বাসিত প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হলেও তাঁকে সরকার প্রধানের পদ থেকে সাংবিধানিক আইনগতভাবে অপসারণ করা হয়নি- যেহেতু তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উগ্র ইসলামপন্থীদের সহিংস ও প্রাণঘাতী বিক্ষোভের মুখে বাধ্য হয়ে তিনি দেশ ছাড়েন এবং মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে এবং বেআইনি পন্থায় বাধা দিয়েছেন। ডিসেম্বরে ঢাকায় ফেরার পরিকল্পনার আগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয়সহ অপর বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। শেখ হাসিনার আহ্বান শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই দেশটির গণতান্ত্রিক নীতির পক্ষে ওয়াশিংটনের অবস্থান নেওয়া উচিত। “আমি যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বেছে নিতে বলছি না। আমি বলছি, গণতন্ত্রকে বেছে নিতে। আমি হস্তক্ষেপ চাই না; বরং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি সমর্থন চাই। আমি চাই, বাংলাদেশিরা অবাধ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরকার নির্ধারণ করুন,” বলেন তিনি। তিনি আরও বলেন, “এই নীতিগুলো কোনো দলের নয়, জনগণের। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নিক, তা আমি চাই না। আমি শুধু চাই, বিশ্বজুড়ে স্বীকৃত একই সার্বজনীন গণতান্ত্রিক নীতির আলোকে বাংলাদেশকে মূল্যায়ন করা হোক: অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সংবিধানসম্মত শাসন, যথাযথ আইনি প্রক্রিয়া, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বহুত্ববাদ এবং আইনের অধীনে সমান সুরক্ষা। বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিশোধের ভিত্তিতে নয়, পুনর্মিলনের ভিত্তিতে গড়ে উঠতে হবে।” শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী, নিজেরসহ যে কারও বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। বিচারপ্রক্রিয়ায় সহিংসতার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার, বেআইনিভাবে আটক হওয়া মানুষ এবং অভিযুক্তদের ন্যায্য আত্মপক্ষ সমর্থনের অধিকার—সবকিছু বিবেচনায় রাখতে হবে। কাউকে বাদ না দিয়ে বা প্রতিশোধের শিকার না করে রাজনৈতিক অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা দুই দেশের অভিন্ন স্বার্থ হিসেবে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা ও মানব উন্নয়নের কথা বলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং শিক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা ও জনগণের মধ্যে যোগাযোগে সহযোগিতা বিস্তারের আহ্বান জানান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, সার্বভৌমত্ব রক্ষা করে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান ও ইউরোপের সঙ্গে বাংলাদেশের গঠনমূলক সম্পর্ক বজায় রাখা উচিত। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সজীব ওয়াজেদের অভিযোগ ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার উৎখাত-ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগ করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন (প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বিক্ষোভসংশ্লিষ্ট জনসমাবেশ ও সংগঠিত করার কাজে সহায়তার জন্য ৫ কোটি ডলার দিয়েছিল। মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রক্রিয়ায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামরিক নেতাদের প্রভাবিত করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সজীব ওয়াজেদ আরও বলেন, ইউনূস সরকার বিক্ষোভকারীদের দায়মুক্তি দিয়েছে। তাঁর ভাষ্য, এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্বীকার ও সমর্থন করেছে যে দায়মুক্তির আওতায় থাকা ব্যক্তিরা নিরস্ত্র বেসামরিক মানুষ ও পুলিশ সদস্যদের হত্যায় অংশ নিয়েছিলেন। ইউনূস সরকার কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। তাঁদের মধ্যে একজনকে এক মার্কিন নাগরিকের হত্যাকারী হিসেবে শনাক্ত করেন সজীব ওয়াজেদ। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে ১৫ই অক্টোবর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন তার ঘনিষ্ঠ বন্ধু ইউনূসকে ২০২৬ সালের হিলারি রডহ্যাম ক্লিনটন পুরস্কার দেন। বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পট-পরিবর্তনে সম্পৃক্ত ইউনূসকে এ পুরস্কার প্রদানের মাত্র চার দিন পরই সজীব ওয়াজেদের এই কড়া বক্তব্যগুলো আসে। ব্যবসা ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতার কথা মূল বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কায়কাউস আহমদ বিভিন্ন খাতে, বিশেষ করে ব্যবসায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, দুই দেশের ব্যবসার পরিমাণ বহুগুণ বেড়েছে। শেখ হাসিনা সরকারের উদ্যোগে প্রান্তিক মানুষ কীভাবে দারিদ্র্য, ক্ষুধা ও গৃহহীনতা কাটিয়ে উঠেছেন, তার কয়েকটি উদাহরণও দেন তিনি। সেন্টারের চেয়ারম্যান ড. নুরন নবী সম্মেলনে সভাপতিত্ব করেন। ইউনূসের শাসনামলে তিনি যাকে “জনতার শাসন” বলেছেন, সে বিষয়ে কথা বলেন এবং সতর্ক করেন, তারিক রহমানের সময়েও এমন পরিস্থিতি চলতে পারে। ইউনূসকে “শান্তির নয়, সহিংসতার দূত” বলে বর্ণনা করেন। প্রারম্ভিক বক্তব্যে নির্বাহী পরিচালক রানা হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের ঘটনাবলির প্রভাব দেশের সীমানার বাইরেও পড়ে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, আইনের শাসন, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণের অধিকার নিয়ে তথ্যভিত্তিক আলোচনার আহ্বান জানান তিনি। উপস্থিত সাংবাদিক, নীতিবিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কংগ্রেসের কর্মীদের ধন্যবাদ জানিয়ে রানা হাসান মাহমুদ স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন সাবেক কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সাংবাদিকেরা সম্মেলনে সাবেক সরকারি কর্মকর্তা, নীতিবিশেষজ্ঞ, সাংবাদিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো; এফডিআইসির সাবেক সহকারী কমিশনার ক্রিস্টোফার বায়ার্ন; ডিজিএ-অ্যালব্রাইট স্টোনব্রিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক পরিচালক অ্যান্থনি রেনজুলি; গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির সভাপতি এলি এম. গোল্ড; এমইআইয়ের মাইকেল রুবিন; হাডসন ইনস্টিটিউটের অপর্ণা পান্ডে; ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসির মোনা ডেভ; মিডল ইস্ট ফোরামের ব্র্যান্ডন মার্টিন ও ক্যামিল জেনকিন্স; জিএটির ইকবাল নুজিমি; জেডব্লিউআইডিসির স্যাম ওয়াইম্যান; ইউপিএফের লেনিভা লিওন, ইউরিকো আরাকাওয়া, কোমিকো সাকায়ে ও হিরোয়ো কুরোকি; এবং এপিএফের জেবা জেবুননেসা। সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে ছিলেন নিউজম্যাক্সের জন গিজি; এজেন্স ফ্রান্স-প্রেসের বেইই সিও; রিয়েল আমেরিকা’স ভয়েসের নিল ম্যাককেব; আইএফসির গৌতম মেহতা; হিন্দুস্তান টাইমসের শশাঙ্ক মাত্তো; টিভি আসাহির মারিকো কাশিওয়ামাতা; এফডিডির আহমদ শারাউই; ইন্ডিয়া টুডের রোহিত শর্মা; ওয়াশিংটন এক্সামিনারের কলাম লেখক অ্যাডেল নাজারিয়ান; এপিআইয়ের জাইদ মাসতোহ; এবং গ্লোবাল স্ট্র্যাটেজি ভিউয়ের হোয়াইট হাউস প্রতিনিধি সে হুন কিম। এ ছাড়া আরও অনেকে সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেন্টার ফর ইউএসএ-বাংলাদেশ রিলেশনস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কাজ করা একটি গবেষণাপ্রতিষ্ঠান। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা