ওভাল অফিস থেকে জাকারবার্গকে ‘বের করে দেওয়া’ নিয়ে বিতর্ক – বর্ণমালা টেলিভিশন

ওভাল অফিস থেকে জাকারবার্গকে ‘বের করে দেওয়া’ নিয়ে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫২ 184 ভিউ
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। ঘটনাটি ঘটেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের সময়। এনবিসি নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাম্প যখন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এয়ার ফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে বৈঠক করছিলেন, তখনই জাকারবার্গ সেখানে হঠাৎ উপস্থিত হন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাকারবার্গ ওই আলোচনার অনুমোদিত সদস্য ছিলেন না। সেই সঙ্গে তার কাছে যথাযথ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। কর্মকর্তারা এ সময় তার উপস্থিতিতে ‘উদ্বিগ্ন ও বিস্মিত’ হয়ে পড়েন। একজন কর্মকর্তা এই ঘটনাকে ‘বিজেয়ার ওয়ার্ল্ড’ এর সঙ্গে তুলনা করেছেন। তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন বর্ণনা। সেখানে হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, ঘটনা ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের অনুরোধে জাকারবার্গ ভেতরে ঢুকে শুধুই ‘হ্যালো’ বলেছিলেন, এরপর নিজে থেকেই বাইরে অপেক্ষা করতে বেরিয়ে যান। কারণ প্রেসিডেন্টের সঙ্গে তার আলাদা বৈঠক ছিল, যা পাইলটদের সঙ্গে বৈঠকের পরে হওয়ার কথা ছিল। মার্ক জাকারবার্গের রাজনীতির সঙ্গে সম্পর্ক বরাবরই জটিল। এক সময় তিনি অভিবাসনপন্থি এবং ডেমোক্রেট দলের ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু গত বছর ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা এজেন্ডার দিকে ঝুঁকে পড়েন। এমনকি তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে আরও ছিলেন জেফ বেজোস ও ইলন মাস্ক। তবে ইদানীং মাস্ক ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে