এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স – বর্ণমালা টেলিভিশন

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ৪:২৭ 41 ভিউ
দুদিন আগে বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদি। এবার সেই সংকট প্রকাশ্যে আসল। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বুধবার (১৩ মে) ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। গণমাধ্যমটির জরিপ অনুযায়ী, ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দরপতনের ধারাবাহিকতায় এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৯৫ দশমিক ৭৯। এর আগের দিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল ৯৫ দশমিক ৭৩। এছাড়া বিদেশি ঋণ পরিশোধ এবং আমদানিকারকদের হেজিং চাহিদা বেড়ে যাওয়ায় রুপির ওপর চাপ আরও বেড়েছে। যদিও স্বর্ণ ও রুপা আমদানিতে কর বাড়িয়ে কিছুটা সহায়তা দেওয়ার চেষ্টা করেছে নয়াদিল্লি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!