এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ December, ২০২৫
৬:০৭ pm
141 ভিউ

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ December, ২০২৫ | ৬:০৭ 141 ভিউ
মার্কিন বিচার বিভাগ গত শুক্রবার দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের তদন্তের কয়েক হাজার পৃষ্ঠার নথিপত্র প্রকাশ করেছে। এ ঘটনা ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর তাঁর প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও প্রকাশিত নথির বড় অংশ কালো কালিতে ঢেকে দেওয়া হয়েছে। এরপরও বিনোদন, রাজনীতি ও ব্যবসা জগতের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম ও ছবি সামনে এসেছে। প্রকাশিত নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং বিনোদন জগতের মাইকেল জ্যাকসন, ক্রিস টাকার, ডায়ানা রস ও উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসনের মুখ দেখা গেছে। একটি ছবিতে ক্লিনটনকে পুলে সাঁতার কাটতে এবং অন্যটিতে উষ্ণ টাবে বিশ্রাম নিতে দেখা যায়। এপস্টেইনের দণ্ডিত সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে পুলে ক্লিনটনের উপস্থিতিও নথিতে পাওয়া গেছে। ক্লিনটন বরাবরই এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানার কথা অস্বীকার করেছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, ২০ বছরের পুরোনো এ ঝাপসা ছবিগুলোর মাধ্যমে ক্লিনটনকে বলির পাঁঠা বানানো হচ্ছে। অন্যদিকে, একটি সাদাকালো ছবিতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে পাঁচজন নারীর কোলে শুয়ে থাকতে দেখা গেছে। এপস্টেইনের সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও এর প্রেক্ষাপট জানানো হয়নি। এ ছাড়া বিনোদন জগতের ডায়ানা রস, ক্রিস টাকার এবং উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসনের ছবিও ফাইলে রয়েছে। তবে ফাইলে নাম থাকা বা ছবি থাকা মানেই কোনো অপরাধের প্রমাণ নয়। নথিতে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ পাওয়া গেছে। আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে, এপস্টেইন ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে ১৪ বছরের একটি মেয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। ২০২০ সালে এক মামলায় ভুক্তভোগী দাবি করেন, সেই সময় এপস্টেইন ও ট্রাম্প মেয়েটিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ সেই নথিতে নেই। ডেমোক্র্যাটরা এপস্টেইনের কিছু ই-মেইল প্রকাশ করেছেন। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্প মেয়েদের বিষয়ে জানতেন। হোয়াইট হাউস একে ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলে বর্ণনা করেছে। আইনি বাধ্যবাধকতা ও বিতর্ক ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুযায়ী ১৯ ডিসেম্বরের মধ্যে সব নথিপত্র প্রকাশ করার কথা থাকলেও বিচার বিভাগ তা পুরোপুরি পালন করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য রো খান্না এবং সিনেট নেতা চাক শুমার অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন আইনের শর্ত পালনে ব্যর্থ হয়েছে। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই তদন্তের নথির পরিমাণ বিশাল হওয়ায় তা পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। এক হাজার ২০০ জনের বেশি ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে অনেক অংশ ঢেকে দেওয়া হয়েছে। অন্যান্য চাঞ্চল্যকর তথ্য নথিতে এপস্টেইনের হয়ে কাজ করা শিল্পী মারিয়া ফারমারের বক্তব্যও রয়েছে। তিনি জানান, এপস্টেইন তাঁর দুই অপ্রাপ্তবয়স্ক বোনের ছবি চুরি করেছিলেন। মুখ খুললে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এ ছাড়া নথিতে ভ্লাদিমির নাবোকভের উপন্যাস ‘ললিতা’র উদ্ধৃতি এক নারীর শরীরে লেখা থাকার ছবি পাওয়া গেছে। এ নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, আরও কয়েক লাখ পৃষ্ঠার নথি আগামী সপ্তাহগুলোতে প্রকাশ করা হবে। ২০১৯ সালে কারাগারে বিচার শুরুর আগে মারা যান এপস্টেইন। ২০২১ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে সহায়তার দায়ে ২০ বছরের কারাদণ্ড পাওয়া গিসলাইন ম্যাক্সওয়েলের তদন্ত-সংক্রান্ত নথি প্রকাশের বাধ্যবাধকতাও এই আইনে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা