একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল – বর্ণমালা টেলিভিশন

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ | ৭:২৫ 148 ভিউ
দেশের সাতটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল করেছে সরকার। রবিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের রদবদল করা হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে। পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে। কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে। দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাককে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বোর্ডটির সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলামকে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের