এআই ব্যবহারে বৈষম্য কমাতে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব জাতিসংঘের – বর্ণমালা টেলিভিশন

এআই ব্যবহারে বৈষম্য কমাতে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব জাতিসংঘের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৫ | ৬:৪২ 109 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক বৈষম্য কমাতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই তহবিলের নাম হতে যাচ্ছে ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, এআই ব্যবহারে বৈষম্য কমাতে একটি বৈশ্বিক তহবিল ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ গঠনের বিষয়েও আলোচনা চলছে। এই তহবিলের মাধ্যমে কম্পিউটিং শক্তি, ডাটা, গবেষণা, শিক্ষা প্রশিক্ষণ ও নিরাপত্তা মানদণ্ডে সমতা আনার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি জানান, বিজ্ঞানের ভিত্তিতে এআই নীতিমালা নির্ধারণে একটি আন্তর্জাতিক স্বাধীন বৈজ্ঞানিক প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও শাখার বিশেষজ্ঞরা যুক্ত হবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, ‘১৯৪৫ সালে জাতিসংঘ যেমন বৈশ্বিক দিশারি হয়েছিল, আজকের এই চুক্তিও তেমন একটি দিকনির্দেশনা।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’ ও ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট’ ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্যেই প্রথমবারের মতো বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের নিয়ম ঠিক করা হয়েছে।’ বেয়ারবক সতর্ক করে বলেন, ‘এআই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ অর্জনে সহায়ক হলেও এর বিপুল শক্তি চাহিদা ক্লিন এনার্জি দিয়ে না মেটাতে পারলে জলবায়ু সংকট আরও তীব্র হতে পারে।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, এআই এখন আমাদের জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এটি উদ্ভাবন ও প্রবৃদ্ধি বাড়ালেও সঠিক নিয়ন্ত্রণ ছাড়া ঝুঁকিও বাড়াচ্ছে। একই মত প্রকাশ করে কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আর্নল্ডো আন্দ্রে টিনোকো বলেন, বৈশ্বিক সংলাপ ও বৈজ্ঞানিক প্যানেল গঠনের মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করছে বিশ্ব। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সঠিক নিয়ন্ত্রণ না হলে এআই ভুয়া তথ্য ছড়াতে, সংঘাত উসকে দিতে ও সামরিক কাজে বিপজ্জনকভাবে ব্যবহৃত হতে পারে। তাদের মতে, দ্রুত সাড়াজাগানো এ প্রযুক্তি নিয়ন্ত্রণে জাতিসংঘের প্রশাসনিক কাঠামো যথেষ্ট কার্যকর নাও হতে পারে। উন্নয়নশীল ও আফ্রিকার মতো অঞ্চলগুলো এআই বিপ্লব থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই তারা আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক নিয়ম ও ‘রেড লাইন’ নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস