উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ | ৫:২৬ 18 ভিউ
ডালিমের লাল রঙের ছোট ছোট দানা শুধু খেতেই সুস্বাদু নয়। দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। ডালিম বা বেদানা সুপারফুড হিসেবে পরিচিত। এতে রয়েছে প্রচুর ফাইবার, জিঙ্ক, পটাসিয়াম, আয়রন ও ওমেগা-৬। শুধু দানা নয়, ডালিমের খোসাতেও আছে উপকারী উপাদান। ডালিমের খোসা ত্বকের জন্যও বেশ কার্যকর। কারণ ডালিমের খোসায় প্রচুর পরিমাণে এলাজিক এসিড রয়েছে, যা ত্বকের বলিরেখা দূর করে। অন্যদিকে এতে ১০০ গ্রামেরও বেশি ভিটামিন সি রয়েছে, যা ত্বককে সুস্থ ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর এর জিঙ্ক ও কপার নতুন কোষ তৈরিতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ব্রণ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখে। ত্বকে কীভাবে ডালিমের খোসা ব্যবহার করবেন তা এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথম ধাপ প্রথমে ডালিমের খোসা ছাড়িয়ে রোদে রেখে দিন। অন্তত ২৪ ঘণ্টা এভাবে রেখে দিন, যতক্ষণ রা খোসার রং লাল থেকে বাদামি হয়। এবার ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। দ্বিতীয় ধাপ এবার একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তৃতীয় ধাপ কাঁটা চামচ দিয়ে প্যাকটি মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে ভালো করে মেশান, যাতে ঘন না হয়ে যায়। চতুর্থ ধাপ এবার মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন, যাতে কোনো ময়লা না থাকে। এ ক্ষেত্রে ক্লিনজার লাগানোর পর তুলা দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এরপর ত্বক ভালো করে শুকিয়ে নিন। পঞ্চম ধাপ এবার একটি ব্রাশ দিয়ে ডালিমের খোসার প্যাক মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। ষষ্ঠ ধাপ যখন মুখ শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তম ধাপ এবার ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের বয়সের ছাপ দূর হয়ে লাবণ্য ফিরে আসবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল