ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী – বর্ণমালা টেলিভিশন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:১১ 118 ভিউ
কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতোমধ্যেই প্রচারণা শুরু হয়েছে। এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পুজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা। বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, সুনেরাহ বিনতে কামলরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এছাড়াও ‘টগর’ সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির। পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা। তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভ‚মিকায় দেখা যাবে আদর আজাদকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি