নিউজ ডেক্স
আরও খবর
মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব
পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম
রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’
‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড পাচ্ছেন তিন গ্রামের লোকজন
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনটি গ্রামে পাইলট প্রকল্পের অধীনে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। ঈদের আগেই এই তিন গ্রামের লোকজন পাচ্ছেন এ ফ্যামিলি কার্ড।
তিনটি গ্রাম হলো- উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ।
এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। তিন গ্রামে ৯৬৮টি খানা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার জানান, যথাযথভাবে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে এবং সমস্ত তথ্য সংশ্লিষ্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সফটওয়্যারে পাঠানো হয়েছে। ১০ মার্চ এর উদ্বোধন করার কথা রয়েছে।
প্রথমপর্যায়ে নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্তের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক খানা পরিবারে প্রদান করা হবে। তবে এই তিন গ্রামে ১১০ জন বিভিন্ন সরকারি ভাতাভোগী রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]