ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫ – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৩ 170 ভিউ
ইসরাইলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ইসরাইলে ব্যাপক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজ মিলছে না ৩৫ জনের। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন। এর আগে দখলদার ইসরাইলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। টাইমস অব ইসরাইল বলছে, ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনও সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদিকে ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে। হাইফার রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ১৩ জন আহতকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগের আঘাত মাঝারি ও হালকা। তাদের সঙ্গে আরও ৮ জন মানসিক আঘাতে (অ্যাংজাইটি) ভুগছেন। এদিকে ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত পাঁচজন ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজন মাঝারি এবং চারজন হালকা আঘাতপ্রাপ্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ