ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০ – বর্ণমালা টেলিভিশন

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪২ 122 ভিউ
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৪০ জনে পৌঁছেছে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৫০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনার ভিডিওতে দেখা যায়, তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনে লেলিহান শিখা উড়ছে। বিস্ফোরণস্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়। এ সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবিশষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ঘটনায় সরকারি তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য ওই অঞ্চলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি