ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল – বর্ণমালা টেলিভিশন

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:৩৬ 113 ভিউ
আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, তাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতালির প্রধানমন্ত্রী। তাই এ ব্যস্ততার ফলে তিনি আসছেন না বলে জানা গেছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। সেখানে ইতালির পক্ষ থেকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি