আরও চড়া হতে পারে স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

আরও চড়া হতে পারে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:০০ 138 ভিউ
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৫২ দশমিক ১৯ ডলার। ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণ বিক্রি হয় ৩ হাজার ৩৫৮ দশমিক ৭০ ডলারে। বিশ্লেষকদের মতে, ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি কোনো বাণিজ্য চুক্তিতে না পৌঁছায়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার বা তারও বেশি হতে পারে। এর আগে ১২ জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন—ইইউ ও মেক্সিকো থেকে আমদানিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করা হবে, কারণ বাণিজ্য আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আবারও বেড়েছে। এদিকে, দেশের বাজারে ৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এখনো সে দামেই স্বর্ণ কেনাবেচা চলছে। বর্তমানে স্বর্ণের ভরিপ্রতি দাম (বাংলাদেশে) ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!