‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’ – বর্ণমালা টেলিভিশন

‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৩৩ 109 ভিউ
সারা আলি খানের অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। সেই সিনেমার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ই মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা আলি বলেন, দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ–সরল এবং সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন। তিনি বলেন, অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার লুক থেকে শুরু করে সব কিছু বসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ–সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি। অভিনেত্রী বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে ওনার সিনেমার প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’–তে অভিনয় করছি। এ যেন স্বপ্নপূরণের এক গল্প। তিনি বলেন, আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ বসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বসু স্যারের নায়িকা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার—এর উত্তরে সারা বলেন, এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা–ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। অভিনেত্রী বলেন, তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী