আমরা সংস্কারের বিরুদ্ধে নই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর – বর্ণমালা টেলিভিশন

আমরা সংস্কারের বিরুদ্ধে নই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩১ 138 ভিউ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা জানি নির্বাচনের কথা বলে ১/১১ তে একটা ঘটনা ঘটেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীনকে চলে যেতে হয়েছে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি।  মির্জা ফখরুল বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেজন্য আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমরা আশ্বস্ত হয়েছিলাম এই ভেবে যে আপনি সত্যিকার অর্থে একজন সুবিবেচকের মতো অতিদ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী তিনি অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। যশোর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান