আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ – বর্ণমালা টেলিভিশন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ৮:১৮ 67 ভিউ
আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার দিকে) ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে। আফগান সরকারি সংবাদ সংস্থা বাখতার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ একাধিক প্রদেশে আঘাত হানে। এতে অন্তত ৭৩০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সামাঙ্গান ও বালখ প্রদেশে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি ও আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে। বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফেও হতাহতের খবর পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক স্থাপনা রওজা মোবারক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া বাগলান প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাদাখশান প্রদেশের শহর-ই-বোজর্গ জেলার চোগানি গ্রামে প্রায় ৮০০টি ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সব হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে, যাতে আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কর্মীরাও অংশ নিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই