আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ February, ২০২৬
৪:৩৬ pm
107 ভিউ

আরও খবর

পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার

শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের

ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা

সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে

পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ February, ২০২৬ | ৪:৩৬ 107 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘২১১ আসনে জয়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন। ‘লাইভ নিউজে’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৬৮ আসন পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে। ‘ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’- শিরোনামে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবদনে আরও বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে।’ উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান। বিএনপির বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয় উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ আয়োজন করা হবে না। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি—এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সিদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট) নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায়, বিএনপি ১৫০ আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এমনকি তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম যমুনা টিভি জানিয়েছে, বিএনপি ২১২ আসনে জয় নিশ্চিত করেছে। তারেক রহমানের দল বিএনপি ইতোমধ্যে বিজয় দাবি করে বলেছে, ‘অধিকাংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’