অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে – বর্ণমালা টেলিভিশন

অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৫ | ৫:২৩ 101 ভিউ
পৃথিবীর দক্ষিণ মেরু বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকার বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে– এমন খবর নতুন নয়। তবে এর ভয়াবহতা সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন খবর হয়। এ পরিবর্তনের প্রভাব হতে পারে বিশ্বব্যাপী ও সুদূরপ্রসারী। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে বড় ধরনের অগ্রগতি না হলে অ্যান্টার্কটিকার এ পরিবর্তন দূরবর্তী অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন মহাদেশে গুরুতর প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের (ইউএনএসডব্লিউএ) বিজ্ঞানীদের ও অস্ট্রেলিয়ার সব প্রধান অ্যান্টার্কটিক বিজ্ঞান প্রতিষ্ঠানের গবেষকদের দ্বারা নেচারে প্রকাশিত নতুন গবেষণা থেকে এ সতর্কতা এসেছে। দলটি দেখেছে, অ্যান্টার্কটিকাজুড়ে এখন একসঙ্গে একাধিক বৃহৎ আকারের পরিবর্তন ঘটছে। এ প্রক্রিয়াগুলো ‘আন্তঃসংযুক্ত’, জলবায়ু ব্যবস্থা, সমুদ্রপৃষ্ঠ ও বাস্তুতন্ত্রের ওপর বিশ্বব্যাপী চাপ তীব্রতর করছে। গবেষকরা পশ্চিম অ্যান্টার্কটিক বরফের চাদরকে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেঙে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করেছেন। এর সম্পূর্ণ পতন বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তিন মিটারেরও বেশি বাড়িয়ে দিতে পারে, যা উপকূলীয় জনসংখ্যা ও বিশ্বব্যাপী প্রধান শহরগুলোকে বিপন্ন করে তুলবে। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক বিভাগের প্রধান বিজ্ঞানী ও গবেষণার প্রধান লেখক ড. নেরিলি আব্রাম সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা ‘আগামী প্রজন্মের জন্য বিপর্যয়কর পরিণতি’ নিয়ে আসবে। তিনি বলেন, ‘অ্যান্টার্কটিকার বরফ, মহাসাগর ও বাস্তুতন্ত্রজুড়ে ইতোমধ্যেই দ্রুত পরিবর্তন শনাক্ত করা হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রতিটি ডিগ্রির সঙ্গে এটি আরও খারাপ হতে চলেছে।’ ড. আব্রামের মতে, অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের তীব্র হ্রাস আরেকটি উদ্বেগজনক সংকেত। বরফের ক্ষয় আরেকটি আকস্মিক পরিবর্তন, যার বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে। এর মধ্যে আছে– অ্যান্টার্কটিকার চারপাশে ভাসমান বরফের তাকগুলোকে ঢেউচালিত পতনের জন্য আরও সংবেদনশীল করে তোলা। দক্ষিণ মহাসাগরে বরফের হ্রাস ইঙ্গিত দেয় যে, পুরো ব্যবস্থা আগে ধারণার চেয়ে ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়াসহ বিশ্বের নানা স্থানে প্রভাব এ গবেষণার সহলেখক অস্ট্রেলিয়ান সেন্টার ফর এক্সিলেন্স ইন অ্যান্টার্কটিক সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ইংল্যান্ডের ব্যাখ্যা, অ্যান্টার্কটিকের এ দ্রুত পরিবর্তন অস্ট্রেলিয়ার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এর পরিণতিগুলোর মধ্যে রয়েছে– সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা উপকূলীয় সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে। দক্ষিণ মহাসাগর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করতে কম সক্ষম হবে। ফলে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন এলাকায় উষ্ণতা বাড়বে।’ সূত্র: সায়েন্স ডেইলি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা