অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন : বিএনপি নেতা

অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন : বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:২০ 109 ভিউ
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, আপনারা অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। জনগণ নির্বাচন চায়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, পাথরঘাটায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে। জনসভায় সাগর পাড়ের মানুষদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা কি নির্বাচন চান- এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন। তিনি বলেন, জাতিসংঘ বলেছে- শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে। আর ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে। পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে এ জনসভায় আরও বক্তব্য দেন- পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উদারতা: নববি চরিত্রের সার্বজনীন বার্তা রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা মোদি সরকার প্রকল্প থেকে বাদ দিলেন ‘মহাত্মা গান্ধী’র নাম সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা বিজয় দিবসে রাহুলের পোস্টেও নেই বাংলাদেশের নাম জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭ তাসকিনকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ, ডাক পায়নি বাকিরা নিলাম শেষে কেমন হলো মোস্তাফিজদের দল হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মালয়েশিয়ায় বিএসওএমের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ