প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী – বর্ণমালা টেলিভিশন

প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ | ৭:৩৬ 3 ভিউ

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশের পাহারায় তিনি তাঁর নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

নামের মিল থাকার কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজী। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর খ অনুচ্ছেদ অনুযায়ী বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়েছে। এই নীতিমালায় সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগ রয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, 'প্যারোল নীতিমালা-২০১৬-এর বাইরে গিয়ে মানবিক কারণে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। এটি ভবিষ্যতে বন্দীদের জীবনমান উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। আইনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলাদা গবেষণাও করতে পারবেন।'

এর আগে গতকাল সোমবার বাদল ফরাজীর প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে পুলিশি পাহারা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। এরপর প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী। হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

সে সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বাদল ফরাজী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় তিনি নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি। পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও স্কুলের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি পাননি। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজী। সেখানে বন্দী থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর প্রথমে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। দেশে ফেরার পরও তাঁর কারাবাস অব্যাহত ছিল এবং পরিবার ও মানবাধিকারকর্মীরা দীর্ঘ সময় ধরে তাঁর স্থায়ী মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী