আরও খবর
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক
২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা
জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের
সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক বা শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রাখা একটি ক্লাবকে এমন দায়িত্ব দেওয়া নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী। উচ্চ আদালতও ক্লাবটির এই দখলকে অতীতে অবৈধ ঘোষণা করেছিলেন।
বিজ্ঞাপন
বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের ফলে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে, যা মাঠ বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করবে। দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে, যা উন্মুক্ত স্থান, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে রাজউকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে সংগঠনটি দাবি করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিশুদের নিরাপদ খেলাধুলা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। অথচ রাজউক এমন একটি ক্লাবকে পার্কের দায়িত্ব দিয়েছে, যাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ রয়েছে। বাপা জানায়, সাবেক মেয়র আতিকুল ইসলামের সময় পার্কের মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে সেখানে ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছিল, যা নিয়ে পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়েছিলেন। প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার কারণে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি।
অবিলম্বে বিষয়টি তদন্ত করে সরকারি সম্পদ দখল ও বাণিজ্যিকীকরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছে বাপা। একই সঙ্গে কোনো কর্মকর্তার প্রভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি মাঠে শিশুদের খেলতে টাকা দিতে বাধ্য হওয়া নাগরিক অধিকারের পরিপন্থী এবং পার্ক রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান প্রয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]