হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ November, ২০২৬
৬:২৮ am
15 ভিউ

হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ | ৬:২৮ 15 ভিউ

আগামী হজ মৌসুমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি আরবের খরচের অর্থ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইবিএএন হিসাবে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইবিএএন হলো বিশ্বজুড়ে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতি। হজের আবাসন বা সার্ভিস চার্জ পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই হিসাব ব্যবহার করা এখন বাধ্যতামূলক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরবে আবাসনব্যবস্থা, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের যাবতীয় খরচের অর্থ পাঠানো জরুরি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধিত সরকারি হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে। অন্যদিকে, বেসরকারি এজেন্সিরা তাদের উন্নত প্যাকেজের হোটেল ভাড়া এবং মাশায়ের ও পরিবহন চুক্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে তাদের আইবিএএন হিসাবে বৈদেশিক মুদ্রা পাঠাবেন।

সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার অতিরিক্ত কোটার জন্য আবেদন করেছে এবং কোটা বাড়লে এ বছর প্রায় ৯৬ হাজার হজযাত্রী হজ পালন করতে পারেন। প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বে জনপ্রতি সর্বোচ্চ খরচ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারিত রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি