আরও খবর
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা
ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ
আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান
ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের
ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। গত সোমবার নির্বাচন–পরবর্তী প্রথম অধিবেশন শুরুর সাথে সাথেই তিনি এই পদক্ষেপ নেন। হেগসেথের বিরুদ্ধে বিদায়ী এই আইনপ্রণেতার প্রধান অভিযোগ হলো, তিনি ইরান যুদ্ধ শুরুসহ বিভিন্নভাবে মার্কিন আইন লঙ্ঘন করেছেন।
বিজ্ঞাপন
প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিজের দলের সদস্যের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতি কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের বড় দ্বিধায় ফেলেছে। তারা এখন ট্রাম্পের সমর্থন বজায় রেখে হেগসেথের পক্ষে থাকবেন, নাকি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণগুলো নিয়ে ভাববেন, তা নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন।
২০২৪ সালে কেন্টাকি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হওয়া টমাস ম্যাসি সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, হেগসেথকে পদচ্যুত করতে আগ্রহী যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। ম্যাসির ভাষ্য, ‘আমি বুঝি, তাঁদের মধ্যে কয়েকজন কেবল হেগসেথকে বিদায় করতে চান বলেই প্রস্তাবে ভোট দিতে চান। আমি তাঁদের ভোটকে স্বাগত জানাই।’
হেগসেথকে অভিশংসিত করতে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এরপর ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশের ভোটের সমর্থন লাগবে। বর্তমানে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আগামী জানুয়ারিতে নতুন সদস্যরা শপথ নেবেন, যার ফলে হেগসেথকে অভিশংসিত করতে রিপাবলিকানদের বড় সমর্থন প্রয়োজন হবে।
নেব্রাস্কার রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন জানান, তিনি এই প্রস্তাবের পক্ষে ভোট দেবেন কি না তা নিয়ে দ্বিধায় আছেন। সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরখাস্ত করাসহ হেগসেথের বিভিন্ন কর্মকাণ্ডে তার আপত্তি থাকলেও ম্যাসির আনা প্রস্তাবটি নিয়েও তিনি পুরোপুরি স্বস্তিতে নেই।
বিজ্ঞাপন
নিজের অবস্থানে অটল থেকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সোমবার সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ আছেন, যাঁদের নীতিগতভাবে বড় ধরনের দ্বিমত থাকতে পারে। তবে তাঁদের দ্বিমত আসলে আমাদের সাফল্য নিয়ে।’ মঙ্গলবার তার অভিশংসন প্রস্তাব নিয়ে আলাদা একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে হেগসেথের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি টমাস ম্যাসিকে ‘একজন চরম ব্যর্থ মানুষ’ আখ্যা দিয়ে বলেন, ‘ম্যাসির হৃদয়ে অনেক ঘৃণা জমে আছে। আমি তাঁকে দেখতে গিয়ে আমার সময় নষ্ট করতে চাই না।’
ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হলেও তিনি অনুশোচনা করবেন না। তিনি বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি এবং বিশ্বকে অনেক বেশি নিরাপদ করেছি। অথচ এখন আমাদের অভিশংসিত হতে হবে?’ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের ভাষ্যও একই; তিনি সুযোগ পেলে পুনরায় একই কাজ করার কথা জানান।
রিপাবলিকান পার্টি থেকে স্বতন্ত্র হওয়া কংগ্রেস সদস্য কেভিন কাইলি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। নির্বাচনে পরাজিত এই আইনপ্রণেতা এম এস নাউকে জানান, ম্যাসির উত্থাপিত প্রস্তাবটি তিনি এখনো পড়েননি। তিনি বলেন, ‘প্রতিটি প্রস্তাবের ক্ষেত্রেই আমি বিষয়বস্তুর ভিত্তিতে ভোট দিই। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে প্রস্তাবটির পড়তে হবে।’
বিজ্ঞাপন
তবে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক ললার তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি হেগসেথের অভিশংসনের বিপক্ষে ভোট দেবেন। পুনর্নির্বাচনে হেরে যাওয়া ললারের মতে, এই প্রস্তাবে যথাযথ কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং একজন সদস্যের উচিত নয় এভাবে পুরো কংগ্রেসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]