শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব – বর্ণমালা টেলিভিশন

শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ | ৬:০৭ 17 ভিউ

শেয়ারবাজারে জব্দ হওয়া ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ নভেম্বর মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল।

বিজ্ঞাপন

বিএসইসি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় ৯৩টি হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এসব বিও হিসাবের মধ্যে ৭৭টিই আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর। এই হিসাবগুলো আবুল খায়ের হিরু, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতব্বর, বোন কনিকা আফরোজ এবং ভাই সাজেদ মাতবরের নামে খোলা। বাকি ১৬টি হিসাব বিএমবিএর সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমসহ পরিবারের সদস্যদের নামে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আবুল খায়ের হিরু। শিবলী রুবাইয়াত উল ইসলামের সময় বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে হিরুকে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছিল। অন্যদিকে, ছায়েদুর রহমানের বিরুদ্ধে দুর্বল মানের আইপিও বাজারে তালিকাভুক্তির নানা অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এসব হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর সুবিধা বন্ধ থাকবে বলে বিএসইসি সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ, বিও হিসাবগুলোতে লেনদেন করা গেলেও অর্থ উত্তোলন বা এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। এছাড়া শেয়ার অন্য কোনো বিওতে স্থানান্তর এবং ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। তবে লেনদেনের সুবিধার্থে এসব হিসাবধারীরা অর্থ জমা করতে পারবেন এবং কোনো হিসাবের বিপরীতে ঋণ থাকলে ঋণদাতা প্রতিষ্ঠান তা সমন্বয় করতে পারবে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসি নিজ উদ্যোগে শতাধিক বিও হিসাব জব্দ করেছিল। সরকারি অন্যান্য তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও কয়েক শ ব্যক্তির বিও হিসাব জব্দ করা হয়, যার মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরাও রয়েছেন। তবে বিএসইসির বাইরে সরকারের অন্যান্য সংস্থার নির্দেশে জব্দ করা হিসাবগুলো এই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি। বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পর সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এসব বিও হিসাব সচল করবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, 'বিএসইসির পক্ষ থেকে যেসব বিও হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে ৯৩টির ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। এসব হিসাব থেকে ব্লকে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তর এবং বিও হিসাব থেকে অন্য বিওতে শেয়ার স্থানান্তর করা যাবে না। তবে ঋণ সমন্বয় করা যাবে। বাজারের স্বার্থে সার্বিক বিষয় যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বিএসইসি সূত্র আরও জানায়, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও ঋণের সুদ বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের উদ্যোগে মোট ১০৫টি বিও হিসাব জব্দ করেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি