স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা – বর্ণমালা টেলিভিশন

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ | ৬:২৩ 18 ভিউ

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দশম শ্রেণির ওই শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এক কিশোর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্যমতে, সে আপাতত শঙ্কামুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনার পর জেলা পুলিশ শহরে সাঁড়াশি অভিযান শুরু করেছে। কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কে অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অভিযুক্ত কিশোরের বাড়িতে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি, ঘটনার পর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন। জানা যায়, অভিযুক্তের বাবা ও বড় ভাই প্রবাসে থাকেন এবং সে তার মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মেয়েটির সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে।

ভুক্তভোগী ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীকে দেখে এসেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। কয়েকজন অভিভাবক এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার আগ্রহ প্রকাশ করেছেন, এ বিষয়ে মঙ্গলবার স্কুলে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী