ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ | ৬:১৩ 15 ভিউ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ জন সদস্য আজ মঙ্গলবার শপথ গ্রহণ করছেন। নতুন সরকার গঠনের লক্ষ্যে জোটের শরিকদের চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট এই দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

জোট গঠনে সফল হলে আইজেনকট বিষয়টি প্রেসিডেন্ট ও স্পিকারকে অবহিত করবেন। এরপর সাত দিনের মধ্যে অধিবেশন ডেকে আস্থা ভোটে পাস করতে হবে। গত রোববার প্রেসিডেন্ট হারজগ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। দুই আরব দলের ১৯টি আসন যুক্ত হলে আইজেনকটের সমর্থনের সংখ্যা দাঁড়ায় ৬৭। তবে শরিক দলের সাত সদস্য সমর্থন না দিলে এই সংখ্যা ৬০-এ নেমে আসতে পারে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।

আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন নিয়ে জটিলতা রয়েছে। আইজেনকটের জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যান জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারে তাঁর দলের সাত সদস্য যোগ দেবেন না। এছাড়া গাজায় সামরিক অভিযান নিয়ে মতভেদের কারণেও সরকার গঠনের প্রক্রিয়াটি চ্যালেঞ্জের মুখে রয়েছে।

ধর্মীয় দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মোট ১৩টি আসন রয়েছে। এই দলগুলো ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার দাবি জানাচ্ছে। আইজেনকট তাদের বেসামরিক জাতীয় সেবার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই বিষয়ে সুরাহা হলে শাস দল সমর্থনের বিষয়টি বিবেচনা করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, আইজেনকটের দল ইয়াশার আজকের উদ্বোধনী অধিবেশনে স্পিকার আমির ওহানাকে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এছাড়া আইজেনকট ও নেতানিয়াহু উভয়ই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন, তবে নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। আইজেনকট ব্যর্থ হলে নেতানিয়াহু সুযোগ পেতে পারেন, আর সেটিও ব্যর্থ হলে দেশটিতে পুনরায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী