আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর – বর্ণমালা টেলিভিশন

আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ | ৬:১১ 16 ভিউ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকা গতকাল রোববার কালীপূজার রাতে আতশবাজির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও আতশবাজি পোড়ানো বন্ধ করা সম্ভব হয়নি, যার ফলে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে নেমে যায়। গত বৃহস্পতিবার কলকাতার বায়ুমান সূচক (একিউআই) ৭০ থেকে ৮০-এর ঘরে থাকলেও, রোববার সন্ধ্যায় তা ২০০ এবং রাত একটার দিকে প্রায় ৫০০ ছুঁয়ে ফেলে।

বিজ্ঞাপন

শহরের বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ছিল অত্যন্ত উদ্বেগজনক। রাত দুইটার দিকে মধ্য কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একিউআই ছিল ৬১০, মানিকতলায় ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। এছাড়াও বিধাননগর, ফোর্ট উইলিয়াম, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকাতেও পিএম ২.৫ ও পিএম ১০ কণার উপস্থিতি নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানালেও তা কার্যকর হয়নি।

এ পরিস্থিতির মধ্যে টালিগঞ্জের বিজেপি বিধায়ক ও বাংলা সিনেমার সাবেক অভিনেত্রী পাপিয়া অধিকারী এক অনুষ্ঠানে দাবি করেন, আতশবাজি পোড়ালে বিভিন্ন রোগ নিরাময় হয়। তার এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানা গেছে। অন্যদিকে, রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় গোলাপের সুগন্ধযুক্ত পানি ছিটানোর প্রস্তাব দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লন্ডন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, বিশেষ উৎসবে এমন উদ্যোগ নিলে বাতাস সুবাসিত ও মনোরম হবে।

পরিবেশবিদেরা মন্ত্রীর এই প্রস্তাবকে ‘প্রসাধনমূলক’ বা আইওয়াশ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছেন। তাদের মতে, গোলাপপানির সুগন্ধ বাতাসে দুই মিনিটের বেশি স্থায়ী হয় না এবং এটি দূষণ কমানোর কোনো উপায় নয়। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, কলকাতার বায়ুদূষণ কমাতে পুরোনো ডিজেল ও পেট্রলচালিত গাড়ি নিয়ন্ত্রণ, রাস্তার ধুলা কমানো এবং খাবারের দোকানে কয়লার চুলার ব্যবহার বন্ধ করার মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী