নিউজ ডেক্স
আরও খবর
হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ
হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের
শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?
জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান
সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকার তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার দিকে ডেমরার বাঁশেরপুল, যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং যাত্রাবাড়ীতে বিএনপির এমপি প্রার্থী নবীউল্লাহ নবীর নবী টাওয়ারের সামনে এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ডেমরার বাঁশেরপুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই সময়ে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এবং বিএনপি নেতা নবীউল্লাহ নবীর বাড়ি হিসেবে পরিচিত নবী টাওয়ারের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তিনটি পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে এখনো ডিএমপির কোন বক্তব্য পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]