ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর – বর্ণমালা টেলিভিশন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ | ৫:৩৫ 7 ভিউ
ইরানের সরকারকে উৎখাত করতে ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে। লেবানন সীমান্তবর্তী ইসরাইলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরাইলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটি বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথা কেটে ফেললে পুরো শরীর ধসে পড়বে। এরপর লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি। এমনকি ঘটনার দুই দিন আগেও এ নিয়ে কথা হয়েছে বলে জানান নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটি আবারও পারমাণবিক বোমা তৈরি এবং নিজেদের আঞ্চলিক জোট পুনর্গঠনের চেষ্টা করবে। সরকারটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের উগ্র মনোভাবের কারণে এমন প্রচেষ্টা বন্ধ হবে না বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি ঠেকানোর একমাত্র উপায়। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে। সূত্র: টাইমস অব ইসরাইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড মাদকের ভয়াল গ্রাসে রাজধানী ঘুম থেকে চিরঘুমে ১২ প্রাণ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির