দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের – বর্ণমালা টেলিভিশন

দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ | ৫:৩২ 7 ভিউ
দক্ষিণ আফ্রিকার ৪ নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনে মুসলিম ভোটারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। ভোটের মাধ্যমে এলাকার নেতৃত্ব নির্বাচন, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। দ্য সিটিজেন-এর ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় ইন্টারন্যাশনাল পিস কলেজ সাউথ আফ্রিকা আয়োজিত ‘মুসলিম ভোটার ও ব্যালট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন রামাপোসা। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। রামাপোসা বলেন, দক্ষিণ আফ্রিকার সমাজ ও গণতন্ত্রে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভোটাধিকার প্রয়োগ নাগরিক অধিকার ও দায়িত্বের অংশ; এর মাধ্যমে নাগরিকেরা নিজেদের এলাকার ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারেন। তিনি বেকারত্ব, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় জনসেবার মতো বিষয় বিবেচনা করে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের অবদানের কথাও স্মরণ করেন। ৪ নভেম্বরের নির্বাচনে ভোটাররা পৌরসভা ও স্থানীয় সরকার পরিচালনার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড মাদকের ভয়াল গ্রাসে রাজধানী ঘুম থেকে চিরঘুমে ১২ প্রাণ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির